প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে মা ও শিশুদের পুষ্টিবিষয়ক পরিকল্পনা প্রণয়নে দুই দিনব্যাপী কর্মশালা হয়েছে। সদর হাসপাতালের শহীদ ডা. মিলন সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির আয়োজনে এ কর্মশালা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য, কৃষি, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও মহিলাবিষয়ক দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ এ কর্মশালায় আর্থিক ও কারিগরি সহযোগিতা দেয়। এর উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক শাহীন আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম।