কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ‘গুগল লোকাল গাইডসের মিট-আপ ও ম্যাপ এডিটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা হয়। কর্মশালায় গুগল লোকাল গাইড ও লোকাল গাইড কানেক্ট সম্পর্কে স্কাইপে অধিবেশন পরিচালনা করেন ময়মনসিংহ লোকাল গাইডসের মডারেটর পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। অনুষ্ঠান শেষে ‘নওগাঁ লোকাল গাইডস’ নামের একটি কমিউনিটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানে নওগাঁ লোকাল গাইডসের সমন্বয়ক তাসরিফ আহমেদ বলেন, লোকাল গাইডস গুগলের একটি নতুন পরিষেবা। এটি গুগল ম্যাপে নওগাঁর বিভিন্ন দর্শনীয় স্থান, প্রতিষ্ঠানসহ
সবকিছু সংযুক্ত ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে।