প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের টুপিরহাটে গতকাল বৃহস্পতিবার সকালে ফলচাষীদের নিয়ে কর্মশালা হয়েছে। মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতি লিমিটেড ওই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেনফলচাষী আইয়ুব আলী। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্বের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিন প্রমুখ। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহিম বাদশা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ প্রমুখ।