কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং বাল্যবিবাহ রোধে ‘প্রটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব উইম্যান রাইটস’ শীর্ষক একটি কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে কলেজ মিলনায়তনে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল। কর্মশালায় নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং বাল্যবিবাহ রোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি