প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আইএফডিসির সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের (এভিপিআই) আওতায় প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে এসব অনুষ্ঠান হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ওয়ালমার্ট ও আইএফডিসি এই কর্মশালার আয়োজন করে। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার গুটি ইউরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও নারী কৃষকেরা অংশ নেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলে। এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।