কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারস্পরিক শিখন কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহায়তায় গতকাল মঙ্গলবার এক কর্মশালা হয়। কর্মশালাটির আয়োজন করে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কেয়ার বাংলাদেশের ‘যাত্রা’ প্রকল্প। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্বাগত বক্তব্য দেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন। সঞ্চালনা করেন যাত্রা প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর আরশাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন যাত্রা প্রকল্পের ব্যবস্থাপক গোলাম রব্বানী, পারস্পরিক শিখন কর্মসূচির সমন্বয়কারী সেলিম হোসেন ভূঁইয়া প্রমুখ। কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।