কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে মানব পাচার প্রতিরোধবিষয়ক সচেতনতা কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যশোর রাইটস এ কর্মশালার আয়োজন করে। সদর ইউএনও নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিচুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুর রশীদ প্রমুখ। কর্মশালায় আইনজীবী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিবাহ নিবন্ধক, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ প্রায় ২৫ জন অংশ নেন।