প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার শুদ্ধাচার কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জিনাত আরা। এ ছাড়া সভায় শুদ্ধাচারের ওপর মন্ত্রিপরিষদের একটি বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা প্রমুখ বক্তব্য দেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি