কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পার্ক ভিউ মেডিকেল কলেজের আয়োজনে আইসিইউ ও সিসিইউতে কর্মরত চিকিৎসকদের দুই দিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটি লেঙ্গন মেডিকেল কলেজ সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক নেহরিন এইচ আহমদ ও সাইয়েদা হাসান কর্মশালায় প্রশিক্ষণ দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ও সিসিইউতে কর্তব্যরত ২০ জন চিকিৎসক কর্মশালায় অংশ নেন।