প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটি ট্রেডে দক্ষতা অর্জনবিষয়ক চাহিদা নিরূপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামা প্রসাদ ব্যাপারী।