কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার উত্তম কৃষিপ্রযুক্তির মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং তাজা আম ও আমজাত পণ্যের রপ্তানির সুযোগ বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালা হয়। বাংলাদেশ ম্যাঙ্গো প্রোডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম। অন্যদের মধ্যে ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি খাইরুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী আনিসুর রহমান খান প্রমুখ।