প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) বিষয়ক কর্মশালা হয়েছে। প্রকল্পটি কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, রৌমারী, রাজীবপুরসহ ৬টি উপজেলার ৪৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে জেলা পর্যায়ে স্টাফ ওরিয়েন্টেশন কর্মশালা হয়। কুড়িগ্রাম অফিস