কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে তথ্য অধিকার আইন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের ডাকবাংলা সড়কে অবস্থিত ডেমোক্রেসি ওয়াচ কার্যালয়ের হলরুমে কর্মশালাটি হয়। এ সময় বক্তারা বলেন, কোনো ব্যক্তি তথ্য চাওয়ার পর তথ্য প্রদানকারী কর্মকর্তা গড়িমসি করলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি তথ্য অধিকার আইনে আবেদন করতে পারবেন। ডেমোক্রেসি ওয়াচের স্থানীয় পর্যায়ে তথ্যের অগ্রগতি সাধন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মোকছেদ আলী। প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের ২৭ জন প্রশিক্ষাণার্থী অংশ নেন।