প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার অসংক্রামক রোগপ্রতিরোধ-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের ডেপুটি সিভিল সার্জন এ বি এম আলী আহসান। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি কে এম শামসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মনোয়ার হোসেন, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সাচী সুশিমা প্রমুখ। কর্মশালায় বলা হয়, দেশের ৬৮ শতাংশ মানুষ ক্যানসার, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধিতে মারা যাচ্ছে। খাদ্যাভ্যাস পরিবর্তন, তামাকজাত পণ্য বর্জন, নিরাপদ পানি পান ও কায়িক পরিশ্রম করলে তা প্রতিরোধ করা যায়।