কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে মৎস্যচাষিদের নিয়ে বেসরকারি সংস্থা আশার আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩০ জন মৎস্যচাষি এই কর্মশালায় অংশ নেন। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আশার রানীনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল কাদেরের সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার মৎস্যবিষয়ক পরামর্শক ছেরাজ উদ্দিন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান।