কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার দক্ষতা উন্নয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অধীন আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি