প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের নীতিমালা প্রণয়ন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান।