প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার এক কর্মশালা হয়েছে। সিনেট ভবনে এর উদ্বোধন করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। উপাচার্য বলেন, বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষা নিতে যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা কাটিয়ে ওঠাতে এই কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপ-সম্পর্কিত ওয়ার্কশপ কমিটি এর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. শিবলী সাদিক। রাজশাহী প্রতিনিধি