কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গতকাল সোমবার ইমাম-মুয়াজ্জিনদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য চাহিদা নিরূপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মোহাম্মদ আফজাল। ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে জেলার ১৫০ জন ইমাম ও মুয়াজ্জিন ছাড়াও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫০ জন শিক্ষক অংশ নেন।