কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার নিরাপদ পানি, পরিচ্ছন্নতা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার অবহিতকরণ কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে কারিতাস ও টেরেডেস হোমস রংপুর। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের লাইন পরিচালক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি বেজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) কর্মসূচি ব্যবস্থাপক মাসুদ রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য দেন টেরেডেস হোমসের জাতীয় সমন্বয়ক রহমতুল্লাহ ফারুক, চিকিৎসক রুস্তম আলী ও কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক রিচার্ড কস্তা।