কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমা। বক্তব্য দেন ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রি, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।