প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালার আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন। সভাপতিত্ব করেন ক্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নাজের হোসাইন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জেসমিন সুলতানা প্রমুখ।