কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ অধিবেশন কক্ষে গতকাল বুধবার ‘এক্সিলারেটিং লাইভলিহুড অপশনস ফর দি দলিত অ্যান্ড এথনিক কমিউনিটিজ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা হয়েছে। প্রকল্প ব্যবস্থাপক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম প্রমুখ। দাতা সংস্থা হেকস্-ইপার, সুইজারল্যান্ডের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন গ্রাম বিকাশ কেন্দ্র।