কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের বিভাগীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়। শিল্পায়নের জন্য কোন ধরনের ভূমিতে কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, সে জন্য ভূমি জোনিং প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। গতকাল বেলা ১১টায় নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ বাংলাদেশ। যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ২০০ মানুষ বসবাস করে।