প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের (ডিসিপ্লিন) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়ার্কশপ অন একাডেমিক কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ভালো রেজাল্ট করা, ভালো চাকরি পাওয়া, গাড়ি-বাড়ি হওয়া মানেই জীবনে সফলতা অর্জন নয়; ভালো মানুষ হওয়া, মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হওয়াই বড় কথা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকে লক্ষ্য নির্ধারণ করে দলগত পড়াশোনার পরামর্শের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণেরও আহ্বান জানান উপাচার্য।