প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার আইন নিয়ে মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার কর্মশালার আয়োজন করা হয়। তথ্য কমিশন ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে কর্মশালার আয়োজন করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ প্রতিপাদ্য দিয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার খুরশীদা বেগম।