কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক প্রকল্পের অংশ হিসেবে গতকাল বুধবার কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দিনব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালা বাস্তবায়ন করে। উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান ওই কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন এইচটিটিআই প্রশিক্ষক নাছিমা খানম। ইউএনও মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেরা প্রমুখ।