কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে োরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিদের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। এ ছাড়া জেলা পরিষদ সদস্য নুরজাহান আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোক্তার আলী মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।