কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল শনিবার সরকারি আইনগত সহায়তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা এ কর্মশালার আয়োজন করে। ইউএনও আইরীন ফারজানার সভাপতিত্বে কর্মশালায় জেলা আইনগত সহায়তা কমিটির সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সহকারী জজ মামুনুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন বক্তৃতা করেন।