কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সোমবার পিরোজপুরে ‘জাতিসংঘ শিশু অধিকার সদন’ বিষয়ে এক কর্মশালা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আকরাম হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তপন কুমার বসু।