কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা গতকাল রোববার চাষাঢ়ার বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ও গেইনের যৌথ উদ্যোগে এবং স্থানীয় বিসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ প্রকল্পের সহকারী পরিচালক এস বিশ্বাস।