প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় ‘উপকূলীয় লবণাক্ত এলাকায় ফসল উৎপাদনের কলাকৌশল’ শীর্ষক একটি কর্মশালা হয়েছে। গতকাল শনিবার সকালে সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষণাকেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ কর্মশালার আয়োজন করে। এর উদ্বোধন করেন বারির প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক মো. জালাল উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন বিনেরপোতা কৃষি গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ সরকার। কর্মশালায় সাতক্ষীরার বিভিন্ন এলাকার ৪০ জন কিষান-কিষানি অংশ নেন।