কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গতকাল বুধবার দুপুরে এভার সঞ্চার্ট বাংলাদেশ পোশাক কারখানার শ্রমিকদের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গাজীপুরের সিভিল সার্জন অফিসের হেলথ এডুকেশন ইউনিটের সহযোগিতায় ভবানীপুর এলাকায় অবস্থিত কারখানার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কারখানার মানবসম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা ফায়মা ইব্রাহিমের সঞ্চালনায় এ কর্মশালায় সিভিল সার্জন অফিসের ফয়জুর রহমান ও পাবলিক হেলথ নার্স উম্মে সালমা প্রশিক্ষণ দেন।