কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক কর্মসূচিবিষয়ক সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় উপজেলার বিভিন্ন জামে মসজিদের ৫১ জন ইমাম অংশ নেন। উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।