কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে কর্মশালার বিষয়বস্তু নিয়ে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান হাবিবুর রহমান। অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, শিক্ষা পরিদর্শক মো. গোলাম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।