কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ‘রাখাইনদের অধিকার’ বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কারিতাস বরিশাল অঞ্চলের ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (আইসিডিপি-আর) উদ্যোগে এ কর্মশালা হয়। রাখাইন সমাজকল্যাণ সমিতির সভাপতি উসুয়ে হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস ও অবজারভার-এর বিশেষ প্রতিনিধি সালিম সামাদ।