কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালার শুরুতে জেলা প্রশাসক মো. মাসুদ করিমের সভাপতিত্বে বক্তব্য দেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) প্রশান্ত কুমার রায়, ব্যাংক এশিয়ার এসইভিপি মো. আরফান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল। কর্মশালায় জেলার ৬৫টি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের ১০৮ জন উদ্যোক্তা অংশ নেন।