কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক একটি কর্মশালা গতকাল শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার কালচার মুভমেন্ট নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মতিন সৈকতের সভাপতিত্বে ওই কর্মশালা হয়। এতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, বেসরকারি সংস্থা সিসিডির জ্যেষ্ঠ প্রশিক্ষক জেসমিন খানম, সহকারী সমন্বয়কারী মোজাম্মেল হক, শিক্ষক রোকেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।