প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবার জন্য মানসম্মত শিক্ষা ও তথ্য অধিকার আইন’ শীর্ষক এক কর্মশালা গতকাল শনিবার পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযান ও পল্লী সাহিত্য সংস্থা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামছুল আজম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মণিশংকর দাস গুপ্ত, গণসাক্ষরতা অভিযানের কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ।