কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন³ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যক্রমবিষয়ক অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। দুই দফায় এ কর্মশালার দ্বিতীয় দফা শুরু হয়েছে গতকাল সোমবার। জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান, নারী ও পুরুষ সদস্য মিলে ১৪৩ জন জনপ্রতিনিধিকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যক্রমবিষয়ক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।