প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ফরিদপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণকারীদের সরকারের শিশু ও নারীদের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানানো হয়। সিনিয়র তথ্য কর্মকর্তা শিবপদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন শ্রেণি ও পেশার ৫০ জন অংশ নেন।