কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প সময়ে দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বিষয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টায় জিসিসির মেয়র এম এ মান্নান নগর ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন। কর্মশালার শুরুতে ইউএনডিপির এশিয়া অঞ্চলের প্রধান আশিকুর রহমান ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরেন।