কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে শিক্ষা খাতে উন্নয়ন পরিকল্পনাবিষয়ক কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার প্রমুখ।