কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ বলেছেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। দেশ, জাতি ও সমাজের উন্নয়নে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তি জ্ঞান না থাকলে ভালো সংবাদ উপস্থাপন করা সম্ভব নয়। গণমাধ্যমকর্মীদের জন্য প্রযুক্তি জ্ঞান খুবই দরকার। গতকাল বুধবার সকালে কুমিল্লায় আয়োজিত ‘টেলিভিশন সাংবাদিকতায় তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় নগরের সাত্তার খান কমপ্লেক্সে ওই কর্মশালা হয়। আইটি প্যালেস কুমিল্লা শাখার সভাপতি নজরুল আমিনের সভাপতিত্বে ওই কর্মশালা হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও বিজয় বাংলা সফটওয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার। তিনি গণমাধ্যমকর্মীদের সংবাদ পাঠানোর বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। পরে গণমাধ্যমকর্মীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।