কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ভোঁদড় সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্য প্রাণী শাখার উদ্যোগে এ কর্মশালা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক মোস্তফা ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক ভোঁদড় সংরক্ষণ তহবিলের প্রধান পল ইয়ক্সন, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ।