কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল রোববার অতিথি পাখি সংরক্ষণবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-আলম। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নোমান হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক প্রমুখ।