কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠাভ্যাস উন্নয়নে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) উদ্যোগে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেকায়েপের উপপরিচালক মোক্তার আহম্মেদ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী পার্থপ্রতিম মজুমদার, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ প্রমুখ। বিশ্বসাহিত্য কেন্দ্র এ কর্মসূচি বাস্তবায়ন করছে।