প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী শোভাযাত্রা ও কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের মিলনায়তনে কর্মশালা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার শাখার উপপরিচালক সাঈদ কুতুব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিবাহ-তালাক নিবন্ধক ও শতাধিক শিক্ষার্থী অংশ নেন।