প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার হোসনাবাদ দারুস শামস মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসার ৩৫ জন শিক্ষক নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। হাফেজে কোরআন অ্যাসোসিয়েশন বাউফল শাখার উদ্যোগে ১০ জানুয়ারি ওই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির কারি হাফেজ আবু সালেহ মো. মুসা ও বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের আঞ্চলিক প্রশিক্ষক হাফেজ মাওলানা মো. আল ইমরান। হাফেজে কোরআন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বারাকাতুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ শেষে ৩৫ শিক্ষকের মধ্যে সনদ বিতরণ করা হয়।