কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও সবুজায়নে বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন, মানসম্মত শিক্ষা বিস্তার ও পরিবেশ সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালায় জেলার ১৮৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞানের শিক্ষক মিলে মোট ৩৫০ জন শিক্ষক অংশ নেন। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) ড. শহীদ আকতার হোসেন।